ক্যারিয়ার জিজ্ঞাসা?

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:২০
প্রশ্ন :আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএ ৪র্থ বর্ষে ৭ম সেমিস্টারে অধ্যয়নরত। বিবিএতে আমার মেজর বিষয় মার্কেটিং। আমি ভবিষ্যতে মার্কেটিং রিসার্চ সেক্টরে আমার ক্যারিয়ার গড়তে চাই। বাংলাদেশে মার্কেটিং রিসার্চ বিষয়ে ক্যারিয়ার গড়ার সম্ভাবনা কতটুকু? মার্কেটিং রিসার্চে ক্যারিয়ার গড়তে কী করণীয় রয়েছে? মো. খায়রুল ইসলাম ঘাটাইল, টাঙ্গাইল। মার্কেটিং রিসার্চ বিষয়ে আমাদের দেশেও ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে, যদিও এই সেক্টরটিতে ভালো প্রতিষ্ঠানের সংখ্যা খুব বেশি নেই। তবে শীঘ্রই এই খাতে আরও বেশি প্রতিষ্ঠান গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে এই খাতে অনেক দক্ষ এবং কাজ জানা লোকবলের প্রয়োজন হবে। তাই এই বিষয়ে ক্যারিয়ার গড়ার ভালো সম্ভাবনা রয়েছে। আগ্রহ থাকলে ভালো ক্যারিয়ার গড়ে তোলা সম্ভব এই খাতে। প্রিয় পাঠক, কোন বিষয়ে ক্যারিয়ার সম্ভাবনা কতটুকু ? পড়াশুনা শেষে কেমন হবে আপনার পেশা। অর্থাত্] ক্যারিয়ার গঠন সংক্রান্ত যে কোন প্রশ্ন আমাদের কাছে লিখে পাঠাতে পারেন। চিঠি লেখার ঠিকানা- বিভাগীয় সম্পাদক, ক্যারিয়ার, দৈনিক ইত্তেফাক, ৪০ কারওয়ান বাজার, ঢাকা। ইমেইল : [email protected]