বিজয় দিবসের মাসে ১ ডিসেম্বর শুরু হতে যাওয়া স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী দিনে একটি খেলা অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রথম দিনেই বিকাল তিনটায় সাইফ স্পোর্টিং ক্লাব ও বিজেএমসি মুখোমুখি হবে। পর দিন ২ ডিসেম্বর বিকাল ৩টায় মাঠে নামবে ফেডারেশন কাপ ফুটবল চ্যাম্পিয়ন আবাহনী। তাদের প্রতিপক্ষ মুক্তিযোদ্ধ সংসদ। একই দিনে বিকায় ৫টায় বসুন্ধরা কিংস ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব মুখোমুখি হবে।
স্বাধীনতা কাপে সুবিধা পাচ্ছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন আরামবাগ ক্রীড়া সংঘ। চ্যাম্পিয়ন দল হিসাবে তাদের প্রথম দিনেই মাঠে নামার কথা। সাধারণত চ্যাম্পিয়ন দল প্রথম দিনেই মাঠে নামে। কিন্তু তা হয়নি। গতকাল বাফুফে ঘোষিত ফিকশ্চারে উল্লেখ রয়েছে টুর্নামন্ট শুরুর চতুর্থ দিন আরামবাগ মাঠে নামবে। প্রতিপক্ষ বিজেএমসি। ওই দিন শুধু একটা ম্যাচ অনুষ্ঠিত হবে বিকাল ৫টায়। এর আগেই বড় মোহামেডান, আবাহনী, শেখ জামাল, চট্টগ্রাম আবাহনী, সাইফ স্পোর্টিং, বসুন্ধরা কিংসের খেলা হয়ে যাবে। ‘এ’ গ্রুপে আরামবাগের দ্বিতীয় এবং শেষ খেলা সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে। সেই দিনও একটি ম্যাচ রাখা হয়েছে বিকাল ৫টায়। ৩ ডিসেম্বর মোহামেডানের খেলা রহমতগঞ্জের বিপক্ষে বিকাল ৫টায়।
১-৯ ডিসেম্বর গ্রুপ পর্বের খেলা। চার গ্রুপের ৮ দল কোয়ার্টার ফাইনাল খেলবে ১১-১৪ ডিসেম্বর। ১৯ ও ২০ ডিসেম্বর সেমিফাইনাল এবং ২৪ ডিসেম্বর ফাইনাল।
‘এ’ গ্রুপে সাইফ স্পোর্টিং, আরামবাগ, বিজেএমসি।
‘বি’ গ্রুপে চট্টগ্রাম আবাহনী, মোহামেডান, রহমতগঞ্জ, নোফেল স্পোর্টিং ক্লাব।
‘সি’ গ্রুপে আবাহনী, ব্রাদার্স , মুক্তিযোদ্ধা।
‘ডি’ গ্রুপে শেখ জামাল, শেখ রাসেল ও বসুন্ধরা কিংস।
