সিলেটে পরিত্যক্ত তিনটি মর্টার শেল উদ্ধার

আপডেট : ০৩ মে ২০১৯, ২১:৪৬

সিলেট অফিস

সিলেট শহরতলীর লাক্কাতুরা চা বাগানের পার্শ্ববর্তী সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় এলাকা থেকে অবিস্ফোরিত অবস্থায় তিনটি মর্টার শেল ও একটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে বিমানবন্দর থানা পুলিশ এই মর্টার শেলগুলো উদ্ধার করেন।

পুলিশ জানায়, সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছে। বৃহস্পতিবার মাটি খুঁড়ার সময় এই মর্টারশেলগুলো দেখতে পায় শ্রমিকরা। পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মর্টারশেলগুলো মুক্তিযুদ্ধের সময়ের হতে পারে। বিমানবন্দর থানার ওসি (তদন্ত) জুয়েল হোসেন বলেন, তিনটি মর্টারশেল উদ্ধার হয়। আর কিছু আছে কী না তা খোঁজ করে দেখা হচ্ছে।