জৈন্তাপুরে নিখোঁজের তিনদিন পর ছেলের লাশ উদ্ধার

আপডেট : ০৩ মে ২০১৯, ২১:৪৬

এখনো নিখোঁজ বাবা

 জৈন্তাপুর (সিলেট) সংবাদদাতা

জৈন্তাপুর উপজেলায় নিখোঁজের তিনদিন পর গতকাল শুক্রবার দুপুর ২টায় সারি নদীতে নিখোঁজ শাকিল আহমদ (১২)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শাকিল আহমদের বাবা কালিঞ্জীবাড়ী গ্রামের আলাউদ্দিন (৩৫) এখনো নিখোঁজ রয়েছে। জৈন্তাপুর মডেল থানার ওসি খান মো. মাঈনুল জাকির বলেন, ছেলে শাকিলের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে এবং নিখোঁজ হওয়া বাবার সন্ধানে আমাদের লোক নিয়োজিত রয়েছে।

প্রসঙ্গত, গত বুধবার ভোর ৪টায় সারি নদীতে কাঠ সংগ্রহ করতে গিয়ে আকস্মিক পাহাড়ি ঢলে নৌকাডুবির ঘটনায় বাবা-ছেলে নিখোঁজ হয়।

 

 

০