গতকাল বুধবার হোমনা রেহানা মজিদ মহিলা কলেজে বসন্তবরণ উত্সবে গ্রামীণ পিঠা উত্সবের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের সচিব ড. নিজামুল করিম। অধ্যক্ষ মো. মজিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আ. মজিদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ ইসমাইল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মোশারফ হোসেন, ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম, প্রভাষক সুলতানা রাজিয়া ও সাবেক ভিপি জসীম উদ্দিন লিটন। উত্সবে বিলাসী, লাবণ্য,হৈমন্তি, পার্বতী, কপিলা, মহুয়া, অচলা ও নবীন নামের হরেক রকমের গ্রামীণ পিঠাসমৃদ্ধ ৮টি স্টল অংশগ্রহণ করে।
ভ্রাম্যমাণ প্রতিনিধি জানান, বিপুল উত্সাহ-উদ্দীপনা আর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গতকাল বুধবার ঝিনাইদহে বসন্তবরণ উত্সব পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে সরকারি নুরুননাহার মহিলা কলেজের ছাত্রীরা বর্ণাঢ্য র্যালি বের করে। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে কলেজ ক্যাম্পাসে ফিরে আসে। সেখানে তারা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। কলেজের ছাত্রীরা অনুষ্ঠানে বসন্তের গান পরিবেশন করে। এছাড়াও পৌর স্কুল এণ্ড কলেজের শিক্ষার্থীরা শহরে বর্ণাঢ্য র্যালি করে। সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও বর্ণাঢ্য র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সব অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক এডভোকেট আব্দুল ওয়াহেদ জোয়ার্দ্দার, ঝিনাইদহ জেলা প্রশাসক খাজা আব্দুল হান্নান, পুলিশ সুপার আলতাফ হোসেন প্রমুখ অংশ নেন।
