জামায়াতে ইসলামীর নেতারা বলেছেন, দলের অস্তিত্ব টিকিয়ে রাখাই তাদের জন্য এখন বড় চ্যালেঞ্জ। এ কারণে তারা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হচ্ছেন। দলের একাধিক নেতা বলেছেন, তারা দলের কৌশলে পরিবর্তন আনছেন। তাদের বিরুদ্ধে সহিংসতা সৃষ্টির অভিযোগ উঠায় তারা এখন ওলামা মাশায়েখ পরিষদ বা ভিন্ন ব্যানারে কর্মসূচি দিয়ে এগুতে চাইছে। ভিন্ন ব্যানারে ৭২ ঘণ্টা হরতাল দেয়ার চিন্তা-ভাবনাও রয়েছে। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগে যে বিক্ষোভ হচ্ছে তার পাল্টা কর্মসূচি দিয়ে তারা মাঠে থাকতে চাইছেন। তারা শাহবাগের বিক্ষোভকে সাময়িক আবেগ বলে বর্ণনা করেছেন। রাজশাহীর নেতা হাফিজুর রহমান বলেন, তারা এটি রাজনৈতিকভাবে মোকাবেলা করবেন।
জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদ দাবি করেছেন, গতকাল ঢাকায় ওলামা মাশায়েখ পরিষদের ব্যানারে ডাকা বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ হলে সহিংস ঘটনা ঘটেছে।
