দুর্ঘটনায় নিহতদের পরিবারকে সহায়তা দেবে আরব আমিরাত

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৫৪
সংযুক্ত আরব আমিরাতের আল আইনে গত ৪ ফেব্রুয়ারি সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদানের কথা জানিয়েছে দেশটির সরকার। মঙ্গলবার আমিরাত সরকারের তরফ থেকে এ ঘোষণা আসে। দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি শাইখ আবদুল্লাহ বিন মোহাম্মদ বিন বুটি এক বিবৃতিতে বলেন, নিহতদের পরিবারকে ঐসব শ্রমিকের এক বছরের বেতন প্রদান করা হবে। এছাড়া এসব শ্রমিকের লাশ দেশে পাঠানোর খরচ বহন করবে আমিরাত। দুর্ঘটনায় ২১ জন নিহত হয়, এদের মধ্যে ১৯ জনই বাংলাদেশি। বাকি দুইজন ভারত ও মিসরের নাগরিক। ইউএইভিত্তিক গালফ নিউজের প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। নিহত সকল বাংলাদেশির মরদেহ ইতিমধ্যে দেশে এসে পৌঁছেছে।