দাউদকান্দি পৌর সভার বাড়াগাঁও দারুল কুরআন মাদ্রাসার উদ্যোগে আজ বৃহস্পতিবার দিনব্যাপী ক্বিরাত ও ইসলামী গজল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তা’লীমী বোর্ড/মাদারিসে কওমিয়া আরাবিয়া’র মহাসচিব মাওলানা জামাল উদ্দিন মাহমুদ সন্দ্বীপী। ক্বেরাত পরিবেশন করবেন আন্তর্জাতিক ও জাতীয় পুরস্কার প্রাপ্ত ক্বারী আলহাজ্ব হাফেজ মোঃ নাজমুল হাসান, হাফেজ ক্বারী মোঃ শহিদুল ইসলাম, হাফেজ ক্বারী মোঃ ইউসুফ সাকিম প্রমুখ।
