আওয়ামী লীগের নেতৃত্বাধীন ঢাকা মহানগর ১৪ দলের সভা আজ বৃহস্পতিবার বেলা ১১টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সভায় উপস্থিত থাকবেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম, রাশেদ খান মেনন এমপি, জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফসহ ১৪ দলের মহানগর নেতৃবৃন্দ। ঢাকা মহানগর ১৪ দলের সমন্বয়ক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
