শোক সংবাদ

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৫৪
মো. আব্দুল বারী পটুয়াখালীর কৃতী সন্তান আজমাত গ্রুপের চেয়ারম্যান ড. আতহার উদ্দিনের মেঝ ভাই, বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ মুক্তিযোদ্ধা মো. আব্দুল বারী (৬১) গত মঙ্গলবার ফুসফুস জনিত রোগে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। নিজ গ্রামের বাড়ি পাঙ্গাশিয়ায় আগামীকাল শুক্রবার জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি এফবিসিসিআইর পরিচালক মো. গোলাম মোস্তফা তালুকদার শোক প্রকাশ করেন।-প্রেস বিজ্ঞপ্তি আজমিরি রহমান প্রয়াত কাজী আতিকুর রহমানের স্ত্রী মিসেস আজমিরি রহমান ৯ ফেব্রুয়ারি শনিবার এ্যাপোলো হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় বার্ধক্যজনিত রোগে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তিনি দুই ছেলে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ১৫ ফেব্রুয়ারি শুক্রবার তার রুহের মাগফিরাত কামনায় ‘দোয়া মাহফিল’ এর আয়োজন করা হয়েছে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত বাসভবনে দোয়া মাহফিলে আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব সবার উপস্থিতি কামনা করা হয়েছে। -প্রেস বিজ্ঞপ্তি