দ্বাদশ রাশির পূর্বাভাস

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:৫০
আজ ৩ ফাল্গুন, ১৪১৯ বঙ্গাব্দ এবং ৪ রবিউস সানি, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কুম্ভ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-৪৪ মিনিটে এবং সূর্যাস্ত ৫-৫৭ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কুম্ভ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৬। আপনার ওপর প্রভাবকারী গ্রহ শুক্র ও ইউরেনাস। আপনার শুভসংখ্যা ৪ ও ৬। শুভবার রবি ও শুক্রবার। শুভরত্ন হীরক ও গার্নেট। প্রকৃতিগতভাবে আপনি: আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী। আপনি আদর্শবাদী, মিশুক ও স্নেহপ্রবণ। যাদের আপনি ভালোবাসেন, আপন মনে করেন, তাদের জন্য সর্বস্ব ত্যাগেও আপনার কোন কুণ্ঠা নেই। আপনার শৈল্পিক ও সৃজনশীল অনুভূতি প্রখর। তবে দিবাস্বপ্নে বিভোর থাকার প্রবণতা রয়েছে আপনার। আপনার মেধা ও যোগ্যতা প্রশ্নাতীত। তবুও নিয়তি বারবার সাফল্যের পথ থেকে কক্ষচ্যুত করতে পারে। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: জৌতির্বিদ গ্যালিলিও, সম্রাট বাবর, ব্যাংকার এ, এন হামিদুল্লাহ, মনিকার চালর্স টিফানি, নাট্যকার সিরাজ হায়দর, মনস্তত্ত্ববিদ এমিল ক্রেপলিন। মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): কাউকে বেশি বিশ্বাস করা ঠিক হবে না। নিজেকে কোনো অবস্থাতেই দুর্বল ভাববেন না। আত্মবিশ্বাস বজায় রাখুন। প্রতারিত হওয়ার আশঙ্কা আছে। কাজকর্মে বাধার সৃষ্টি হতে পারে। রোমান্টিক যোগাযোগ শুভ। বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে): কাজকর্মে ভুল করতে পারেন। বড় প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সতর্ক থাকতে হবে। ভালোভাবে না দেখে কোনো কাগজপত্রে স্বাক্ষর করা ঠিক হবে না। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। কোনো ধরনের আইনগত ঝামেলায় জড়াতে পারেন। ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুল। মিথুন রাশি (২১ মে-২০ জুন): ভাই-বোনদের কারো সাথে বিরোধ সৃষ্টি হতে পারে। বিরোধকে বিবাদে পরিণত হতে দেবেন না। চাকরিজীবীদের জন্য সময় অনুকূল থাকবে। কর্মস্থলে ভালো কিছু ঘটতে পারে। ব্যবসা-বাণিজ্যে কিছুটা মন্দা যেতে পারে। নতুন বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন। কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই): বিশেষ কোনো অনুষ্ঠানে ব্যস্ত থাকতে পারেন। কিছু লোক আপনার প্রতি ঈর্ষাপরায়ণ হতে পারে। তারা আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। উচ্চ শিক্ষার্থে বিদেশ যাত্রার আকাঙ্ক্ষা পূর্ণ হতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। বিশ্বস্ত কেউ আজ আপনার ক্ষতি করার চেষ্টা করবে। সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট):পরিকল্পনা বাধাগ্রস্ত হবে। ফলে মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। প্রভাবশালী কারো অনুকূল্য পাবেন। নতুন যোগাযোগ কাজে লাগাবার চেষ্টা করুন। সৃজনশীল কাজের সাফল্য ও স্বীকৃতি আসতে পারে। আজ কোনো ঝুঁকি নেবেন না। কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর): সামগ্রিকভাবে দনিটি মিশ্র-সম্ভাবনাময়। কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে। বন্ধু ও সহকর্মীদের সহযোগিতা পাবেন। কোম্পানি পরিচালকদের জন্য দিনটি শুভ নয়। কোন ধরনের ঝামেলায় জড়াতে পারেন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর): কারো সাথে কোনো বিরোধে জড়াবেন না। নিজেকে সংযত রাখার চেষ্টা করুন। কোনো ধরনের সংঘাত সৃষ্টির আশঙ্কা আছে। সংঘাতে জড়ালে ক্ষতির সম্মুখীন হতে পারেন। মন ভালো থাকবে না। দূরের যাত্রা ও যোগাযোগ শুভ। বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর): কেউ আজ আপনাকে ভুল পরামর্শ দিতে পারে। অন্যের পরামর্শে না চললেই ভালো করবেন। যা কিছু করার নিজের সিদ্ধান্তেই করুন। অকারণ উত্তেজনা পরিহার করুন। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। কোনরকম ঝামেলায় জড়াতে পারেন। ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর): মন দুশ্চিন্তাগ্রস্ত থাকতে পারে। পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। বাড়িতে কারো অসুস্থতায় উদ্বেগ-উত্কণ্ঠা বৃদ্ধি পেতে পারে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। আজ কোনো ব্যপারে ঝুঁকি নেয়া ঠিক হবে না। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি): আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। আজ অর্থ চিন্তায় বিব্রত বোধ করতে পারে না। ব্যস্ততা বৃদ্ধি পাবে। পরিশ্রম বেশি হলেও সে পরিমাণে অর্থাগম নাও হতে পারে। ঘনিষ্ঠ কারো সাথে মতবিরোধ দেখা দিতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ। কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): অবিবাহিতদের বিয়ের যোগ আছে। অথবা বৈবাহিক আলোচনায় অগ্রগতি হতে পারে। পারিবারিক কোন সমস্যার সমাধান করতে পারবেন। ঝুঁকিপূর্ণ কাজ না করলেই ভালো করবেন। কর্মস্থলে কোনো ধরনের বদলির সম্ভাবনা আছে। রোমান্টিক যোগাযোগ শুভ। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ):চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। মহিলাদের কর্মসংস্থান প্রচেষ্টা সফল হতে পারে। বিপরীত লিঙ্গের কারো সহযোগিতা আশা করতে পারেন। ঘনিষ্ঠ কারো সাথে ভুল বুঝাবুঝির সৃষ্টি হতে পারে। যোগ্যতার স্বীকৃতি পেতে পারেন। রোমান্টিক যোগাযোগ শুভ।