একীভূত হচ্ছে আমেরিকান এয়ারলাইনস ও ইউএস এয়ারওয়েজ

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৩, ২০:০৮
একীভূত হচ্ছে আমেরিকান এয়ারলাইনস ও ইউএস এয়ারওয়েজ। আর এ সংযুক্তির মধ্য দিয়ে গঠিত হবে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় এয়ারলাইন সার্ভিস। গতকাল বৃহস্পতিবার সকালে প্রতিষ্ঠান দুইটির পক্ষ থেকে এ ঘোষণা আসে বলে বার্তা সংস্থা এএফপি একথা জানিয়েছে। তবে নতুন এ প্রতিষ্ঠানটি আমেরিকান এয়ারলাইনস নামেই থাকছে। এটি হবে দেশটির একটি শক্তিশালী বিমান সেবা প্রতিষ্ঠান। এর ফলে আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে প্রতিদিন ৬,৪২৮টি ফ্লাইট পরিচালনা করতে পারবে। সমপ্রতি বেশ কয়েকটি এয়ারলাইন একত্র হবার পর প্রতিষ্ঠান দুইটির পক্ষ থেকে এ ঘোষণা আসলো। যার ফলে যুক্তরাষ্ট্রের বিমান শিল্প আরো শক্তিশালী হবে এবং পোঁছাবে একটি শক্ত অবস্থানে।