রাবি সংবাদদাতা
আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য ও আদালতের আদেশ নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ তিনজনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাজশাহী সিনিয়র সহকারী জজ আদালতে বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক শাহরিয়ার পারভেজ বাদী হয়ে এ মামলা করেন। মামলার আসামিরা হলেন: উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান, বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার মো. আব্দুল বারী, আইন বিভাগের শিক্ষক রফিকুল ইসলাম।
