ঘূর্ণিঝড় ফণীর কবল থেকে রক্ষা পেতে দোয়া-মোনাজাত

আপডেট : ০৩ মে ২০১৯, ২১:৫৩

খুলনা অফিস

ঘূর্ণিঝড় ফণীর কবল থেকে রক্ষা পেতে খুলনার বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা এ দোয়া করেন মুসল্লিরা। এর আগে বৃহস্পতিবার লন্ডন সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের মাধ্যমে শুক্রবার বাদ জুম্মা মসজিদে মসজিদে দোয়া ও মোনাজাত করার আহ্বান জানান।