মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আজ শুরু হচ্ছে বিজয় দিবস হকি টুর্নামেন্ট। আজ প্রথম দিনে নৌবাহিনী ও পুলিশ এবং সেনাবাহিনী ও বিমানবাহিনী মুখোমুখি হবে।
সার্ভিসেস দল হলেও জাতীয় দলের বেশিরভাগ খেলোয়াড় এই সব দলে খেলছে। তাদের সবার খেলা দেখা যাবে বিজয় দিবসের টুর্নামেন্টে। টুর্নামেন্টের সমন্বয়ক মাহবুবুল এহসান রানা জানিয়েছেন খেলা হবে ফ্লাড লাইটে। ৫ দল নিয়ে লিগ ভিত্তিক খেলা হবে। এবারের টুর্নামেন্টে নতুনত্ব রয়েছে খেলায়। চার কোয়ার্টারে খেলা হবে। কোনো খেলা ড্র থাকবে না। নির্ধারিত সময়ের খেলা ড্র হলে সরাসরি শ্যুটআউটে ভাগ্য নির্ধারণ হবে। জয়ী দল ২ পয়েন্ট বিজিত দল ১ পয়েন্ট পাবে। ৫ দলের লড়াই শেষে পয়েন্ট টেবিলের উপরে থাকা দুটি দল ফাইনাল খেলবে ৫ ডিসেম্বর। টুর্নামেন্টের স্পন্সর সোসাল ইসলামী ব্যাংক। বিজয় দিবস হকির প্রথম আসর অনুষ্ঠিত হয় ১৯৮১ সালে। এখন পর্যন্ত ১৩টি আসর হয়েছে। ২০১৬ সালে টুর্নামেন্টে হলেও গতবারও হয়নি।
