অনূর্ধ্ব-১৮ ক্রিকেটের ফাইনালে এগিয়ে চট্টগ্রাম

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৭
অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের তিনদিনের ফাইনালের দ্বিতীয় দিনশেষে এগিয়ে আছে চট্টগ্রাম বিভাগ। যদিও গতকাল বৃহস্পতিবার দিনশেষে ৭১ রানে তিন উইকেট পড়েছে চট্টগ্রামের। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে খুলনা প্রথম ইনিংসে ১৭৫ রানে অলআউট হয়ে যায়। ইমরানুজ্জামান সর্বোচ্চ ৬৫ রান করেন। সম্রাট শাহজাহান ৪৬ রানে নেন তিন উইকেট। চট্টগ্রাম দিনশেষে তিন উইকেটে ৭১ রান তুলে। দ্বিতীয় ইনিংসে তারা এগিয়ে আছে ১৬৭ রানে। আশফাক আহমেদ ৪৩ রান করেন। মুস্তাফিজুর রহমান ১৭ রানে নেন দুই উইকেট। উল্লেখ্য, চট্টগ্রাম প্রথম ইনিংসে ২৭১ রান তুলেছিল।