সুজানগরে গরমে ডাবের বিক্রি বেড়েছে

আপডেট : ০৩ মে ২০১৯, ২১:৫৩

সুজানগর (পাবনা) সংবাদদাতা

প্রচণ্ড দাবদাহে সুজানগরে ডাবের কদর বাড়ছে। সুজানগর পৌর শহরসহ উপজেলার বড় বড় হাট-বাজার এবং রাস্তার মোড়ে মোড়ে ব্যাপকভাকে ডাব বিক্রি হচ্ছে। সরেজমিন পৌর শহর ঘুরে দেখা যায়, শহরের মন্ডল মার্কেট, মাহমুদ মাকের্ট, উপজেলা মোড়, হাসপাতাল, প্রফেসরপাড়া, অফিস-আদালত চত্বর এবং থানা এলাকায় প্রচুর পরিমাণে ডাব বিক্রি হচ্ছে। পেশাদার ডাব বিক্রেতাদের পাশাপাশি কিছু মৌসুমী ডাব বিক্রেতা ডাব বিক্রি করছে। পৌর শহর থেকে ডাব ক্রেতা আব্দুল আজিজ বলেন, প্রচণ্ড গরমে শরীর থেকে ঘাম ঝরছে। তাই পানি ঘাটতি পূরণ করতে ডাব কিনেছি। তবে ডাবের দাম মাত্রাতিরিক্ত। প্রতিটি ডাব ৫০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। বিক্রেতা জানে আলম বলেন, গ্রাম-গঞ্জ থেকে বেশি দামে ডাব কিনে পরিবহনে করে বিক্রি করতে হয়। ফলে প্রতিটি ডাব ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি না করলে লাভ হয় না।