জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি কোর্সের সনদ না পাওয়া প্রসঙ্গে

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০০৭-০৮ শিক্ষাবর্ষের মাস্টার্স শেষ বর্ষের কোর্সের সঙ্গে নন ক্রেডিট কোর্স হিসেবে বাংলাদেশের ১০টি সরকারি কলেজে Information & Comunication Technology (ICT) নামে ১০০ নম্বরের একটি নন ক্রেডিট কোর্স অন্তর্ভুক্ত করা হয়। ঐ কোর্সের লিখিত ও ব্যবহারিক পরীক্ষা যাথনিয়মে অনুষ্ঠিত হয় এবং বিলম্বে হলেও ফলাফল তালিকা আকারে বেরিয়েছে। ঐ কোর্সের কোনো নম্বর মাস্টার্স সনদে অন্তর্ভুক্ত করা হয় না। ফরম পূরণের সময় ঐ কোর্সের জন্য আলাদাভাবে ফি জমা নেয়া হয়। কিন্তু অতীব দুঃখের বিষয়, ২০১১ সালের জুন মাসে অনুষ্ঠিত পরীক্ষাটির এখন পর্যন্ত কোনো সনদপত্র দেয়া হয়নি। ঐ সনদ দ্রুত প্রদানের ব্যবস্থা করতে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ করছি। মোহাম্মদ আবদুর রহিম টঙ্গী সরকারি কলেজ, টঙ্গী, গাজীপুর।