ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বজ্রপাতে আপেল মিয়া (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নবীনগর পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত আপেল নবীনগর উপজেলায় বগডহর গ্রামের উরমুজ আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে নবীনগর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৌসুমী বারী জানান, সন্ধ্যায় বাতাসের সঙ্গে বৃষ্টিপাত হচ্ছিল। এ সময় বাড়ির পাশে ধান ক্ষেত থেকে ধান কেটে বাড়ি ফেরার পথে বজ্রপাত হলে ঘটনাস্থলেই আপেল মারা যান।
ইত্তেফাক/বিএএফ
