এ্যাপোলো হাসপাতালের সাথে মালয়েশীয় হাইকমিশনের চুক্তি

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৪২
বাংলাদেশের একমাত্র জে সি আই সনদপ্রাপ্ত হাসপাতাল এ্যাপোলো হসপিটালস ঢাকা গতকাল বৃহস্পতিবার মালয়েশিয়ান হাইকমিশনের সঙ্গে কর্পোরেট চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তির আওতায় মালয়েশিয়ান হাইকমিশনের সকল কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্য এ্যাপোলো হসপিটালস ঢাকায় দ্রুত ও সুনিশ্চিত চিকিত্সা সেবাসহ অন্য কর্পোরেট সুবিধাসমূহ লাভ করবে। এ্যাপোলো হসপিটালস ঢাকার বিজনেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের জেনারেল ম্যানেজার ডাঃ শাগুফা আনোয়ার এবং মালয়েশিয়ান হাইকমিশনার ম্যাডাম নরলিন ওথম্যান স্ব-স্ব পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডাঃ শাগুফা আনোয়ার বলেন, কর্পোরেট চুক্তিভুক্ত রোগীদের সময়োপযোগী ও দ্রুত সেবা দেয়ার জন্য এ্যাপোলো হসপিটালস ঢাকা এই ধরনের উদ্যোগ ও কার্যক্রম অব্যাহত রাখবে। -প্রেস বিজ্ঞপ্তি