শোক সংবাদ

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৪৩
আমজাদ আলী খান সরকারি নাজিমুদ্দিন কলেজের সাবেক অধ্যক্ষ ও কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আমজাদ আলী খান (৭০) গতকাল বৃহস্পতিবার বার্ধক্যজনিত কারণে ঢাকার মোহাম্মদপুরের বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়ে রেখে গেছেন। তিনি বেশকিছু গ্রন্থের প্রণেতা। মাজেরা খাতুন রংপুর নুরপুর মহাদেশপুরের বিশিষ্ট সমাজসেবী মরহুম রমজান আলী সরকারের স্ত্রী মাজেরা খাতুন (৭০) গতকাল রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তিনি ২ পুত্র, ৩ কন্যা রেখে গেছেন। মরহুমা মাজেরা খাতুন রংপুরের বিশিষ্ট ব্যবসায়ী মাহমুদ আলী সরকার ও দৈনিক ইত্তেফাকের রংপুর অফিস প্রধান ওয়াদুদ আলীর মা। খান আয়শা হাবিব ঝালকাঠির সাবেক পৌর কাউন্সিলর খান আয়শা হাবিব (৫০) হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গত বুধবার রাতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি স্বামী, ৩ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। মুক্তিযোদ্ধা আবু তাহের নোয়াখালী জেলার চাটখিলের পূর্ব দেলিয়াই নিবাসী মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা আবু তাহের (৭০) গত বুধবার রাতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। গতকাল জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন। খলিল আহমেদ চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার মহিলা কলেজের সাবেক হিসাবরক্ষণ কর্মকর্তা খলিল আহমেদ (৭০) বুধবার এনায়েতবাজারস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়ে রেখে গেছেন। নিজগ্রাম চন্দনাইশ হারলায় এশার নামাজের পর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মুশফিকুর রহমান খান আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় নেতা মুক্তিযোদ্ধা মুশফিকুর রহমান খান মঙ্গলবার ধানমন্ডির একটি ক্লিনিকে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে যান। এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক মুশফিকুর রহমান খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। মোঃ ফারুক সিকদার ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার পশ্চিম ছিটকি গ্রামের সমাজসেবক মো. ফারুক সিকদার (৫০) বুধবার হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মো: সুলতান মিয়া ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার মরিচবুনিয়া গ্রামের সমাজসেবক মো. সুলতান মিয়া (৭৫) গত মঙ্গলবার বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়ে রেখে গেছেন। বুধবার জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।