অবকাশ যাপনে বাংলাদেশে এলেন ভুটানের রাজা ও রাণী। ভুটানের রাজা নাম গিয়েল ওয়াংচুক (৩২) ও রাণী জেতসুন পেমা (২২) ছয়দিনে সফরে বৃহস্পতিবার দুপুরে ঢাকা আসেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে রাজা ও রাণীকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি। রাজা জিগমে খেসার নাম গিয়েল ওয়াংচুক এই প্রথম রাণীকে নিয়ে ঢাকা এলেন। বিমানবন্দর থেকে রাজা রাণীকে মোটর শোভাযাত্রাসহ সোনারগাঁও হোটেলে নেয়া হয়। বিকালে পররাষ্ট্রমন্ত্রী রাজার সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন। আজ শুক্রবার সকালে রাজা ও রাণী রাজধানীর বাসাবোতে ধর্মরাজিক বৌদ্ধ বিহারে প্রার্থনা ও অন্যান্য অনুষ্ঠানে যোগ দেবেন। সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক ও নৈশভোজে অংশ নেবেন রাজদম্পতি। শনিবার নৌবিহারে যাবেন তারা। রবিবার ভুটানের রাজা সাভারে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক, শাইনপুকুর সিরামিক ইন্ডাস্ট্রি, ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা, ইয়াংওয়ান কারখানা ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল পরিদর্শন করবেন। সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করবেন। মঙ্গলবার তারা ভুটান ফিরে যাবেন।
প্রসঙ্গতঃ ভুটানের রাজা ২০১১ সালের মার্চ মাসে স্বাধীনতার চার দর্শক পূর্তি উপলক্ষে বাংলাদেশ সফর করেন। ঐ বছরের অক্টোবর মাসে সাবেক সহপাঠী জেতসুন পেমাকে বিয়ে করেন।
