ইটভাটার ট্রাক্টরে বেহাল সড়ক!

আপডেট : ০৩ মে ২০১৯, ২১:৫৪

জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা

জীবননগর উপজেলায় ইটভাটার ইট ও মাটিবাহী ট্রাক্টর বেপরোয়াভাবে ও গতিতে চলাচল করছে। দ্রুতগামী ট্রাক্টর হতে মাটি ছিটকে পড়ে সড়ক বেহাল হয়ে পড়ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিরাজুল ইসলাম বলেন, জনস্বার্থে এর বিরুদ্ধে অচিরেই অভিযান পরিচালনা করা হবে এবং দায়ী ইটভাটার মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।