আন্দোলনের সফলতা কামনা করে দোয়ার আহবান শোলাকিয়া ইমামের

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৩, ২৩:০০
দেশের সকল মসজিদে আজ শুক্রবার জুমার নামাজ শেষে শাহবাগ চত্বরের গণজাগরণের সফলতা কামনা করে আল্লাহ পাকের দরবারে দোয়া করার জন্য ইমামদের প্রতি আহবান জানিয়েছেন শোলাকিয়া ময়দানের ঈদ নামাজের ইমাম। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে, দেশের বৃহত্তম ঈদের নামাজ পড়ানো ইমাম ফরিদ উদ্দিন মাসউদ এই বিশেষ মোনাজাত করার আহবান জানান।