লোহাগড়ায় হরতালে আহত গ্রাম পুলিশ বাহাদুরের মৃত্যু

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৩, ২৩:০১
চট্টগ্রামের লোহাগাড়ায় জামায়াত-শিবিরের আহূত হরতালে আহত গ্রাম পুলিশ বাহাদুর মিয়া (৫৭) বৃহস্পতিবার ভোরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। তিনি উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পণ্ডল এলাকার মৃত আজিজুর রহমানের পুত্র। জানা যায়, গত ৬ ফেব্রুয়ারি জামায়াত-শিবিরের আহূত হরতালে শিবির-পুলিশ সংঘর্ষে দুই গ্রাম পুলিশ গুরুতর আহত হয়েছে। আহত অন্যজন ইব্রাহীম (৩৮)।