ভিসির পদত্যাগের দাবিতে জাবি শিক্ষকদের কর্মবিরতি

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৩, ২৩:০২
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আনোয়ার হোসেনের পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কর্মবিরতি চলছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে তারা এ কর্মবিরতি শুরু করেন। গত মঙ্গলবার রাতে পরিসংখ্যান বিভাগের এক শিক্ষার্থীর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাঙচুরের ঘটনায় বিশ্ববিদ্যালয়ে ভিসি নিরাপত্তা প্রদানে ব্যর্থতা ও মিডিয়ার সামনে শিক্ষার্থীদের নিয়ে মিথ্যাচারের অভিযোগ এনে ভিসি, প্রক্টর ও প্রক্টরিয়াল বডির সদস্যদের পদত্যাগের দাবিতে বুধবার এক জরুরী সাধারণ সভায় ৭২ ঘন্টার আল্টিমেটাম দেয় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি । শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার বলেন,আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।