গত বুধবার রাতে নরসিংদীর বেলাব উপজেলার কাঙ্গালিয়া গ্রামে এক দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদের ছুরিকাঘাত ও ধারালো অস্ত্রের আঘাতে গৃহবধূ রেজিয়া বেগম (৫৫) ঘটনাস্থলে নিহত এবং গৃহস্বামী সিরাজুল ইসলাম (৫৮) গুরুতর আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।