পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের উপজাতি অধ্যুষিত ওরাকজাই অঞ্চলে বোমা বিস্ফোরণে কমপক্ষে ৯ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে কমপক্ষে ২৩ জন। খবর ডন এর।
প্রথম বিস্ফোরণটি ঘটে হোঙ্গু থেকে কোহাতগামী একটি যাত্রীবাহী গাড়িতে। এর নিকটেই দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে। দুটি ঘটনায় দুইজন নারীসহ ৯ জন নিহত হয়। তবে পুলিশ জানিয়েছে, গাড়িতে আত্মঘাতী হামলা চালানো হয়েছে। এছাড়া ওরাকজাইয়ে সামরিক বাহিনীর বিমান হামলায় ৬ জঙ্গি নিহত হয়েছে।
