শিবগঞ্জে রাস্তার উন্নয়ন কাজ উদ্বোধন

আপডেট : ০৩ মে ২০১৯, ২১:৫৫

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা

শিবগঞ্জের বিনোদপুরে বৃহস্পতিবার দেড় কিলোমিটার রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।

এলজিইডির বাস্তবায়নে সাড়ে ৮৫লাখ টাকা ব্যয়ে বিনোদপুর ইউনিয়নের টাপ্পু ছোট হতে রাধানগর গ্রাম পর্যন্ত রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান গোলাম কিবরিয়া, শিবগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক গোলাম কিবরিয়া প্রমুখ।