ময়মনসিংহে কর্মশালা

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৩, ১৭:৪৩
ময়মনসিংহে জেলা পরিষদের শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে মহিলা পরিষদের উদ্যোগে ‘তৃণমূল পর্যায়ে নারীর ক্ষমতায়নের মাধ্যমে স্থানীয় সরকার শক্তিশালীকরণ’ বিষয়ক কর্মশালা সম্পন্ন হয়েছে। শনিবার মহিলা পরিষদের সভানেত্রী মাহমুদা হেলেনের সভাপতিত্বে কর্মশালায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান ফয়জুর রহমান ফকির, পৌর মেয়র ইকরামুল হক টিটু, মহিলা পরিষদের কেন্দ্রীয় নেত্রী রেখা চৌধুরীসহ নারী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। কর্মশালায় নারীর ক্ষমতায়নে বেশকিছু সুপারিশমালা তৈরি করা হয়।