জাপান সুহূদ ভোকেশনাল ট্রেনিং সেন্টার

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৩, ১৭:৪৩
কুমিল্লার নাঙ্গলকোটের হেসাখালে বেসরকারি উন্নয়ন সংস্থা সুহূদ কমপ্লেক্সে জাপান জনগণ ও সরকারের অর্থায়নে জাপান সুহূদ ভোকেশনাল ট্রেনিং সেন্টারের সমপ্রসারিত ভবন সমপ্রতি অনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বাংলাদেশে জাপানের দূতাবাসের দ্বিতীয় সেক্রেটারী মিঃ হিরোটো সোবাজিমা। সুহূদের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল করিম মজুমদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুহূদের চেয়ারপার্সন বেগম সাইদা নূর, নির্বাহী পরিচালক ড. এ কে এম হারুন-অর রশিদ মজুমদার, পরিচালক ড. আলাউদ্দিন পি কে, পরিচালক (কর্মসূচি) লাজিনা আফরিন, নাঙ্গলকোট প্রেস ক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন দুলাল, সহ-সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, সময়ের দর্পণ সম্পাদক এ এফ এম শোয়ায়েব, বঙ্গবন্ধু শেখ মুজিব টেকনিক্যাল এন্ড কমার্স কলেজ অধ্যক্ষ নূরুর রহমান, সমাজসেবা কর্মকর্তা ছাইফ উদ্দিন, হেসাখাল ইউপি চেয়ারম্যান মাহ্ফুজুল হক মোল্লা, অধ্যাপক ইকবাল বাহার মজুমদার, আবদুল গফুর বিএসসি, হায়াতুন নবী মানিক প্রমুখ। নাঙ্গলকোটের পল্লী এলাকায় প্রতিষ্ঠিত সুহূদ সংস্থার মাধ্যমে কারিগরি শিক্ষা প্রসারে জাপান জনগণ ও সরকারের অর্থায়নে একটি দ্বিতল ভবন নির্মাণসহ কারিগরি প্রশিক্ষণের যন্ত্রপাতি সরবরাহ করা হয়।