ফরিদপুরে উঠান বৈঠক

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৩, ১৭:৪৪
নিরাপদ পানির ব্যবহার, আর্সেনিক বিষয়ে সতর্কীকরণ, যক্ষা রোগের উপর সচেতনতাসহ বিভিন্ন বিষয়ে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম পর্যায়ের সুবিধা বঞ্চিত, দরিদ্র গ্রামীণ নারীদের উঠান বৈঠকের মাধ্যমে স্বাস্থ্য বিষয়ে সচেতন করে তুলছে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা আশা। উন্নয়ন সংস্থা আশার উদ্যোগে রবিবার বোয়ালমারী উপজেলার ছোলনা, চিতাঘাটা, পাঁচময়না ও হাটুভাঙ্গাসহ বিভিন্ন গ্রামে উঠান বৈঠকে কয়েকশত নারীকে “নিরাপদ পানি ব্যবহার ও তার প্রয়োজনীয়তা এবং আর্সেনিক দূষণ প্রতিরোধ” বিষয়ে ধারণা প্রদান করা হয়।