নওগাঁর রানীনগরে এনজিও আশা’র উদ্যোগে রানীনগর সদর ব্রাঞ্চের বিভিন্ন কেন্দ্রে নিরাপদ পানির ব্যবহার ও তার প্রয়োজনীয়তা এবং আর্সেনিক দূষণ প্রতিরোধ শীর্ষক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এদিন উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের কেন্দ্রে সকাল ১০টায় আশা’র রানীনগর ১-ব্রাঞ্চের ম্যানেজার নাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন আশা’র নওগাঁ জেলা ম্যানেজার মির্জা সাইফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সদর ২-ব্রাঞ্চের ম্যানেজার জিয়ানুর রহমান, জুয়েল রানা, লোন অফিসার মমিতা প্রমুখ।
