বরগুনায় গণশুনানি

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৩, ১৭:৪৫
বরগুনায় মঙ্গলবার ওয়াশ বাজেট মনিটরিং ক্লাব ও ওয়াশ এনজিও নেটওয়ার্ক এর উদ্যোগে এবং ডর্প এর সার্বিক সহযোগিতায় পানি স্যানিটেশন ও জনস্বাস্থ্য বিষয়ে ইউনিয়ন পরিষদসহ সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে জনগণের গণশুনানী অনুষ্ঠিত হয়। গৌরীচন্না ইউনিয়ন পরিষদ মাঠে ইউপি প্যানেল চেয়ারম্যান আবদুল খবির হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-সহকারী প্রকৌশলী (প্রাক্কলন) মো. আলাউদ্দীন, বাজেট ক্লাবের সভাপতি আনোয়ার হোসেন মনোয়ার, ডর্প’র কেন্দ্রীয় সমন্বয়কারী আমির খসরু, সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোশারেফ হোসেন, ইউনিয়ন পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, ডর্প বরগুনা সমন্বয়কারী এম,এ মান্নান, স্যানিটেশন পানি সরবরাহ স্থায়ী কমিটির সভাপতি জুলেখা বেগম, বাজেট ক্লাব সদস্য জহির রায়হান, রিনা আক্তার, রেজাউল ইসলাম, গ্রাম ডাক্তার ফোরামের সভাপতি ডা. মিজানুর রহমানসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও ফোরামের শতাধিক লোক উপস্থিত ছিলেন। সভায় বক্তাগণ এডিপি’র স্যানিটশেন খাতে ব্যয় গৌরীচন্না ইউনিয়নের ১২টি শিক্ষা প্রতিষ্ঠানসহ সদর উপজেলার যে সকল প্রতিষ্ঠানে গভীর নলকূপ নাই সেগুলি স্থাপন।