কলাপাড়ায় কৃষকদের মধ্যে নগদ অর্থ প্রদান

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৩, ১৭:৪৫
কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের ধঞ্জুপাড়া গ্রামের সূর্যমুখী চাষীদের মধ্যে জমি চাষ, সার ও সেচের জন্য নগদ টাকা বিতরণ করা হয়েছে। ব্র্যাকের কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচির আওতায় বুধবার বিঘা প্রতি চার হাজার আট শত টাকা করে প্রদান করা হয়। পৌর শহরের নাচনাপাড়ার মদিনাবাগ এলাকার ব্র্যাক কার্যালয় আনুষ্ঠানিকভাবে অনুদানের টাকা বিতরণ অনুষ্ঠানে সূর্যমুখী চাষ ও সার প্রয়োগ বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা চিত্তরঞ্জন দাস, ব্র্যাক কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচির প্রকল্প ব্যবস্থাপক নেওয়াজ শরীফ ও চাষীদের মধ্যে বক্তব্য রাখেন মো:জাফর তালুকদার। উপকূলের প্রান্তিক চাষীদের স্বাবলম্বী করতে একই জমিতে একাধিক ফসল ফলানোর জন্য ব্র্যাকের উদ্যোগে ৩৫ জন কৃষাণ ও ৭ জন কৃষাণীকে ২৬ দশমিক ৫০ একর জমিতে সূর্যমুখী চাষের জন্য ১ লাখ ২৭ হাজার ২০০ টাকা সহায়তা প্রদান করা হয়।