গত বৃহস্পতিবার এনজিও ব্র্যাকের উদ্যোগে মানবাধিকার ও আইন সহায়তা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা অফিসার্স ওয়েল ফেয়ার ক্লাবের হল রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপত্বি করেন উপজেলা নির্বাহী অফিসার হুসাইন শওকত। ব্র্যাকের মানবাধিকার ও আইন সহায়তা বিষয়ের উপর বক্তৃতা করেন ব্র্যাক কর্মকর্তা নিতাই ভৌমিক, আইন সহায়তা বিষয়ক কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, সিনিয়র শাখা ব্যবস্থাপক মিনহাজুল ইসলাম, উপজেলা ব্র্যাক অফিসের শাখা ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান, আইন সহায়তা কর্মসূচির শিখা রাণী পাল, কলারোয়া থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সাফুর আহম্মেদ, উপজেলা ভূমি অফিসের কানুনগো আলী আকবার, কাজী সমিতির সভাপতি কামরুল ইসলাম ও সাংবাদিক অধ্যাপক শেখ জাভিদ হাসান প্রমূখ। বক্তারা বলেন, ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির আওতায় গত ২৫ বছর মানুষের সেবা দিয়ে আসছে।
