ভালোবাসার ক্ষেত্রে বয়স যে কোনো বাঁধা হয়ে দাঁড়াতে পারে না এর প্রমাণ বহুবারই দেখেছে মানুষ। তবে ভালোবাসার মানুষটির সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার ক্ষেত্রে কিন্তু অন্য অনেককে পেছনে ফেলে এখনো সবচেয়ে বেশি বয়সে ঘর বাঁধার রেকর্ডটি দখল করে রেখেছেন ফ্রান্সের ফ্রাঙ্কোইস ফার্নান্দেজ (জন্ম ১৭ এপ্রিল, ১৯০৬) ও বার্থ আন্দ্রে ম্যাডেলিন (জন্ম ১৫ জুলাই ১৯০৭) দম্পতি। ২০০২ সালের ১ ফেব্রুয়ারি যখন তার বিয়ে করেন তখন তাদের বয়সের যোগফল ছিল ১৯১ বছর ১২৬ দিন যেটি গিনেজের হিসেবে কোনো দম্পতির বয়সের যোগফলের ক্ষেত্রে সবচেয়ে বেশি বয়সের রেকর্ড। এই দিনটিতে ফ্রাঙ্কোইস ফার্নান্দেজের বয়স ছিল ৯৬ বছর ২৯০ দিন এবং ম্যাডেলিনের বয়স ছিল ৯৪ বছর ২০১ দিন।
