চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সদরের বটতলীস্থ মোস্তফা সিটিতে ভিশন চক্ষু হাসপাতাল উদ্বোধন করা হয়েছে। দক্ষিণ চট্টগ্রামে এই প্রথম সর্বাধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ কম্পিউটারাইজড একটি চক্ষু হাসপাতালের যাত্রা শুরু হলো। গতকাল শুক্রবার ৩০ শয্যাবিশিষ্ট এ হাসপাতাল উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল। প্রথম দিনে শত শত রোগী ভিড় জমায়। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন মোস্তফা গ্রুপের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শফিক উদ্দীন, ভিশন চক্ষু হাসপাতালের চেয়ারম্যান চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা. নওশাদ আহমেদ খান, উপজেলা স্বাস্থ্য ও প. প. ডা. আবদুল কাইয়ুম, রাজনীতিবিদ আসহাব উদ্দীন চৌধুরী, হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. ইলিয়াছ, সিনিয়র ভাইস চেয়ারম্যান নেজাম উদ্দীন, ভাইস চেয়ারম্যান মো. ইউছুপ, পরিচালক (প্রশাসন) মো. সোহেল আরিফ, পরিচালক এসএম ছলিম উদ্দিন খোকন চৌধুরী প্রমুখ।
