কালকিনিতে কৃষি কর্মকর্তার বাড়িতে সন্ত্রাসী হামলা

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৪৯
পূর্ব শত্রুতার জের ধরে কালকিনি উপজেলার এনায়েত নগর এলাকায় বৃহস্পতিবার সন্ধায় রোকনুজ্জামান নামের এক কৃষি কর্মকর্তার বাড়িতে লুট-পাটের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে দুইজন। পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে, শরীয়তপুর জেলার নরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামানের নিজ এলাকা কালকিনি উপজেলার এনায়েত নগর ইউনিয়নের কালাই সরদারের চর গ্রামের বাড়িতে পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার শাহআলম ও রফিক বেপারির নেতৃত্বে ৫/৬ জন সন্ত্রাসী অতর্কিতভাবে হামলা চালায়। তাদেরকে বাধা দিলে কৃষি কর্মকর্তার বড় বোন নাছিমা বেগম ও আবুল কালাম আজাদ নামের দুইজনকে কুপিয়ে গুরুতর ভাবে আহত করে। আহতদেরকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে কালকিনি থানায় মামলা হয়েছে।