জামালগঞ্জের জলমহালে ইজারাদারের গুলিতে ১৮ জেলে আহত

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০৩
জেলার সবচেয়ে বড় জলমহাল জামালগঞ্জের ছাতীধরায় ইজারাদারের গুলিতে ১৮ জেলে আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার ছাতীধরা জলমহালে ১৮ জেলে ডোবায় মাছ ধরতে গেলে ছাতীধরা জলমহালের ইজারাদারের লোকজন জেলেদের লক্ষ্য করে গুলি ছুঁড়েন। পরে স্থানীয় লোকজন আহত জেলেদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ব্যাপারে জামালগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান ফয়জুল আলম মোহন জানান, ইজারাদাররা অসহায় জেলেদের উপর গুলি চালিয়েছে। জামালগঞ্জ থানার ওসি জানান, জলমহালে মাছ ধরাকে কেন্দ্র করে ইজারাদার ও স্থানীয় জেলেদের মধ্যে সংর্ঘষে ১৮ জন গুলিবিদ্ধ হয়েছে।