যুক্তরাষ্ট্রে জোড়া খুনের দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

আপডেট : ০৩ মে ২০১৯, ২২:১৩

এএফপি

যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যে বৃহস্পতিবার এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। জোড়া খুনের মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় তাকে এ দণ্ড দেওয়া হয়।

জর্জিয়া সংশোধন বিভাগের এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় রাত ৯টা ৩৮মিনিটে জ্যাকশন কারাগারে বিষাক্ত ইনজেকশন প্রয়োগ করে ৫২ বছর বয়সী স্কটি মোরৌর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ১৯৯৪ সালে ক্রিসমাসের পর মোরৌ জোরপূর্বক তার সাবেক গার্লফ্রেন্ডের বাসায় প্রবেশ করে। সেখানে ওই নারী তার শিশু এবং দুই বান্ধবী সঙ্গে ছিল। মোরৌ তার পাঁচ বছর বয়সের ছেলের সামনেই তিন নারীকে গুলি করে। এতে তাদের দুজন নিহত হয়। নিহত দুজনের মধ্যে একজন তার সাবেক গার্লফ্রেন্ড।