গতকাল শুক্রবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার নিমসার উপজেলার কালাকচুয়ায় ২টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে যানজটের সৃষ্টি হলে দুর্ভোগ পোহায় যাত্রীরা। হাইওয়ে পুলিশের সদস্যরা র্যাকার দিয়ে ট্রাক দুটি সরানোর পর ধীরে ধীরে যানবাহন চলাচল শুরু হয়। আজ মেঘনা এবং মেঘনা-গোমতী (দাউদকান্দি) সেতু বন্ধ থাকবে বিধায় গতকাল এ মহাসড়কে যানবাহনের প্রচণ্ড চাপ সৃষ্টি হয়। হাইওয়ে এবং থানা পুলিশ চেষ্টা চালিয়ে যানজট নিয়ন্ত্রণে আনে।
