সোমবার সারাদেশে জামায়াতের সকাল সন্ধ্যা হরতাল

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৩, ২২:২৪
জামায়াতে ইসলামী আগামী সোমবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। গতকাল শুক্রবার রাতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান স্বাক্ষরিত এক বিবৃতিতে হরতালের কথা জানানো হয়। তিনি বলেন, কক্সবাজারে পুলিশের সাথে সংঘর্ষে চারজন নেতা-কর্মী নিহত হওয়ার প্রতিবাদে বাধ্য হয়েই জামায়াত শান্তিপূর্ণ হরতাল ডেকেছে। এর আগে কক্সবাজারের ঘটনায় গতকাল দুপুরের পর সংবাদপত্রে পাঠানো এক বিবৃতিতে আগামী সোমবার দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করার কথা জানানো হয়েছিলো। কিন্তু প্রায় পাঁচ ঘন্টা পর বিক্ষোভ কর্মসূচির পরিবর্তে হরতাল ঘোষণা করা হয়। বিবৃতিতে বলা হয়, কক্সবাজারে পুলিশ অতর্কিতভাবে জামায়াত-শিবির কর্মীদের ওপর গুলি চালিয়ে চারজন নেতা-কর্মীকে হত্যা করেছে। এ সময় আহত হয়েছে আরো দু’শতাধিক নেতা-কর্মী। আহতদের মধ্যে ৩০ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে কমপক্ষে ১১২ জনকে। কক্সবাজারে উদ্ভূত পরিস্থিতিতে বিক্ষোভ কর্মসূচি স্থগিত করে একই দিন অর্থাত্ আগামী সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে।