গ্রিসে ৫ বছর জেল খেটে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশি

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩৩
সহায় সম্বল বিক্রি করে বুকভরা আশা নিয়ে তারা গিয়ে ছিলেন গ্রীসে। ভেবেছিলেন পরিবারের অভাব অনটন ঘোচাবেন। কিন্তু চাকরির বদলে জেল খাটতে হয়েছে। শেষটায় কোনভাবে জীবন নিয়ে দেশে ফিরতে পেরেছেন ৪৭ বাংলাদেশি । একটি আন্তর্জাতিক অভিবাসী সংস্থার সহায়তায় তারা গতকাল শুক্রবার সকালে ইমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। শূন্য হাতে দেশে ফিরে অনেকেই বিমানবন্দরে কান্নায় ভেঙ্গে পড়েন। বিমানবন্দর সূত্র জানায়, পাঁচ বছর আগে টুরিস্ট ভিসায় গ্রিসে পাড়ি জমান তারা। সেখানে অবৈধভাবে থাকার অভিযোগে গ্রীস পুলিশ তাদেরকে আটক করে জেলে পাঠায়। কারাভোগ শেষে তারা গ্রিস সরকারের সহযোগিতায় আন্তর্জাতিক অভিবাসী সংস্থার মাধ্যমে দেশে ফেরত আসে।