আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি চার দিন পর শুরু

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩৩
টানা ৪ দিন বন্ধের পর আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি আজ শনিবার থেকে শুরু হচ্ছে। তবে ওই বন্ধ সময়ে যাত্রী পারাপার স্বাভাবিক ছিল। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভারতের ত্রিপুরা রাজ্যের বিধানসভার নির্বাচন গত ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। এ কারণে গত মঙ্গলবার থেকে গতকাল শুক্রবার পর্যন্ত আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকে। আখাউড়া স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার মো. শহিদুল ইসলাম বলেন, ৪ দিন বন্ধ থাকার পর আজ শনিবার থেকে পুনরায় স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। তবে বন্ধের সময় পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।