আজ থেকে বিশ্ব জাকের মঞ্জিলে চার দিনব্যাপী ওরস শুরু

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩৪
আজ শনিবার থেকে ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে চার দিনব্যাপী ওরস শুরু হচ্ছে। আগামী মঙ্গলবার আখেরি মোনাজাতের মধ্যদিয়ে ওরস শেষ হবে। প্রায় ২০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এবারকার ওরসের ভেন্যু করা হয়েছে। নান্দনিক সাজে সাজানো হয়েছে বিশ্ব জাকের মঞ্জিল। প্রতি বছরের ন্যায় এবারও হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সমপ্রদায়ের জন্য পৃথক ব্যবস্থা রাখা হয়েছে। চারদিনের ওরসে নামাজের সাথে নফল ইবাদত-বন্দেগী, তেলাওয়াতে কালামে পাক, মোরাকাবা মোশাহেদা, জিকির আসকার, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত ও ওয়াজ অনুষ্ঠিত হবে। এদিকে গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে দু’রাকাত নফল নামাজ ও বিশ্বওলীর পবিত্র রওজা মুবারক জিয়ারতের মধ্যদিয়ে ওরসের আনুষ্ঠানিকতা শুরু হয় -প্রেস বিজ্ঞপ্তি