সাংবাদিক মোতাহার হোসেন সিদ্দিকীর আজ মৃত্যুবার্ষিকী

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩৫
আজ ১৬ ফেব্রুয়ারি দৈনিক ইত্তেফাকের সাবেক মুদ্রাকর ও প্রকাশক দৈনিক নিউনেশন ও মিল্লাত পত্রিকার সম্পাদক বিশিষ্ট রাজনৈতিক, লেখক ও সাহিত্যিক মোতাহার হোসেন সিদ্দিকীর ১৪তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে ঢাকার গোপীবাগে তার পারিবারিক বাসভবন ও শিবচর উপজেলার বাহাদুরপুর বায়তুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে দিনভর কোরানখানি, দোয়া মাহফিল, কবর জিয়ারত, স্মরণসভা ও কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, অসাবধানতাবশত তার মৃত্যুবার্ষিকী শুক্রবার বলে ইত্তেফাকে ছাপা হয়।