প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সৃজনশীলের সৃষ্টি কর্নারে তোমাদের স্বাগতম। নিকুঞ্জ মডেল কলেজ, খিলক্ষেত, ঢাকা এর ব্যবসায় শিক্ষা বিভাগের এইচ এস সি পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীদের ব্যবসায় নীতি ও প্রয়োগ বিষয়ের প্রথমপত্রে কোম্পানি সংগঠন এবং ব্যবসায় অর্থসংস্থান অধ্যায় পাঠদান শেষে শ্রেণি শিক্ষক উক্ত শ্রেণীর সকল শিক্ষার্থীকে চারটি গ্রুপে ভাগে করে উক্ত অধ্যায় থেকে আলাদা আলাদা করে জ্ঞানমূলক প্রশ্ন বের করার পরামর্শ দেন। চারটি গ্রুপের মধ্যে চামিলী গ্রুপের দলনেতা ফিরোজ মিয়া এবং সজিব রায়, আল-মানছুর, সাখাওয়াত, শিমুল, শারমিন, জাহাঙ্গীর মীর, তুলি, সালমা, রাজীব মিত্র, শরিফ, দিপু, হাবীব, মোজাজ্জর কামিনী গ্রুপের দলনেতা নুসরাত তানজিন এবং শাহনাজ, মুসফিকা, রেশমা, কেয়া, মল্লিকা দেব, সাজ্জাদ, রায়হান, সাকিবুল, স্বপন, জাহাঙ্গীর, শিমুল গ্রুপের দলনেতা ফাতেমা আক্তার এবং অসমিতা, মমতা, মেঘলা রানী, মালিহা, রফিক, আরিফ, আঁঁখি, সাথী, মাহিবুল, সিদ্দিক, অপূর্ব, সাইফুল দোয়েল গ্রুপের দলনেতা আয়েশা আক্তার এবং শারমিন সুলতানা, সুজন, সজল, কামরুল, নুরুল হক, মোক্তার, তাসলিমা এবং তন্নী । তারা সকলে মিলে দুটি অধ্যায় মোট ৮৫ টি জ্ঞানমূলক প্রশ্ন বের করে এবং এই জ্ঞানমূলক প্রশ্নের উত্তর তারা তাদের পঠিত জ্ঞানের আলোকে নিজেরাই উত্তর দেওয়ার চেষ্টা করে। যেহেতু জ্ঞানমূলক প্রশ্ন দিয়ে উত্তরের চারটি ক্রমের সকল ক্রমের উত্তর শুরু হয় তাই জ্ঞানমূলক প্রশ্ন ভালোভাবে বুঝতে পারলে উদ্দীপকের সকল প্রশ্নের উত্তর সঠিক ভাবে লেখা অনেকটাই সম্ভব হবে । পাশাপাশি বহুনির্বাচনি প্রশ্নে জ্ঞান ও অনুধাবন প্রশ্নের উত্তর দেয়া সহজ হয়ে যাবে। তাদের এই অনুধ্যানমূলক কাজে সহযোগীতা করেন তাদের কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক
মো: কবির হোসেন (সুজন)।
নিকুঞ্জ মডেল কলেজের শিক্ষার্থীদের তৈরীকৃত জ্ঞানমূলক প্রশ্ন এবং প্রশ্নের উত্তর পর্যায়ক্রমে প্রকাশিত হচ্ছে
অধ্যায়: ৫(ব্যবসায় সংগঠন)
কোম্পানি সংগঠন
২৪. কোনটিকে কোম্পানির সংবিধান বলা হয় ?
উত্তর: স্মারকলিপিকে কোম্পানির সংবিধান বলা হয়।
২৫.কোম্পানির গুরুত্বপূর্ণ দুটি দলিল এর নাম কী ?
উত্তর: কোম্পানির গুরুত্বপূর্ণ দুটি দলিলের নাম স্মারকলিপি ও পরিমেল নিয়মাবলি।
২৬. স্মারকলিপি কী ?
উত্তর: যে প্রধান দলিলে কোম্পানির নাম, ঠিকানা, উদ্দেশ্য, মূলধন, শেয়ারহোল্ডাদের দায়, সম্মতি ইত্যাদি বিষয় লিপিবদ্ধ থাকে তাকে স্মারকলিপি বলে।
২৭. পরিমেল নিয়মাবলি কী ?
উত্তর: যে দলিল কোম্পানির অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত নিয়ম পদ্ধতি লিখা থাকে তাকে পরিমেল নিয়মাবলি বলে।
২৮. নিবন্ধকের নিকট স্মারকলিপির কত কপি জমা দিতে হয় ?
উত্তর : নিবন্ধকের নিকট স্মারকলিপির তিন কপি জমা দিতে হয়।
২৯. কার্যারম্ভের অনুমতি পত্র কী ?
উত্তর: পাবলিক লি: কোম্পানির নিবন্ধন পত্র পাওয়ার পর কোম্পানির কাজ শুরু করার জন্য নিবন্ধকের নিকট থেকে যে পত্র সংগ্রহ করতে হয় তাকে কার্যারম্ভের অনুমতি পত্র বলা হয়।
৩০. ন্যূনতম চাঁদা কী ?
উত্তর: পাবলিক লি: কোম্পানির পরিমেল নিয়মাবলি ও বিবরণপত্রে কোম্পানি গঠনের প্রাথমিক খরচ, চলতি মূলধন ও প্রাথমিক প্রয়োজনাদি পূরণের উদ্দেশ্যে যে নির্দিষ্ট ন্যূনতম পরিমান মূলধন সংগ্রহের প্রতিশ্রুতির উল্লেখ থাকে তাকে ন্যূনতম মূলধন বলে।
৩১. যোগ্যতাসূচক শেয়ার কী ?
উত্তর : কোম্পানির পরিমেল নিয়মাবলিতে পরিচালক হওয়ার জন্য যদি ন্যূনতম নিদিষ্ট পরিমাণ শেয়ার থাকা আবশ্যক করে দেয়া হয় তবে উক্ত পরিমান শেয়ারকে পরিচালকদের যোগ্যতা সূচক শেয়ার বলে।
৩২. কোনটি দ্বারা কোম্পানির কার্যক্ষেত্রের সীমা নির্দিষ্ট করা হয় ?
উত্তর: স্মারকলিপির দ্বারা কোম্পানির কার্যক্ষেত্রের সীমা নির্দিষ্ট করা হয়।
৩৩. ১৯৯৪ সালের কোম্পানি আইনে স্মারকলিপির কয়টি ধারার উল্লেখ রয়েছে ?
উত্তর: ১৯৯৪ সালের কোম্পানি আইনে স্মারকলিপির ৬ টি ধারার উল্লেখ রয়েছে।
৩৪. স্মারকলিপির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা
কোনটি ?
উত্তর: স্মারকলিপির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা হলো উদ্দেশ্যে ধারা।
৩৫. অনুমোদিত মূলধনের পরিমাণ কোন ধারায় উল্লেখ থাকে ?
উত্তর: অনুমোদিত মূলধনের পরিমাণ স্মারকলিপির মূলধন ধারায় উল্লেখ থাকে।
৩৬. কোম্পানিতে ক্ষমতা বহির্ভূত কাজ কী ?
উত্তর: কোম্পানির ম্মারকলিপিতে বর্ণিত উদ্দেশ্য ধারার বাহিরে কোম্পানি কোন কাজ করলে ঐ কাজকে ক্ষমতা বহির্ভূত কাজ বলা হয়।
৩৭. বিবরণ পত্র কী ?
উত্তর: পাবলিক লি: কোম্পানি নিবন্ধিত হওয়ার পর মূলধন সংগ্রহের উদ্দেশ্য নিয়ে জনগনকে কোম্পানির শেয়ার ক্রয়ের আমন্ত্রণ জানিয়ে যে প্রচার পত্র বা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তাকে কোম্পানির বিবরণ পত্র বলা হয়।
৩৮. বিবরণ পত্রের বিকল্প বিবৃতি কী ?
উত্তর: যে বিবরণ পত্র জনসাধারণের উদ্দেশ্যে প্রচার না করে শুধুমাত্র নিবন্ধকের নিকট জমাদানের উদ্দেশ্যে প্রস্তুত করা হয় তাকে বিবরণ পত্রের বিকল্প বিবৃতি বলে।
৩৯. নিবন্ধন পত্র কী ?
উত্তর: কোম্পানি আইনের বিভিন্ন বিধান বা আনুষ্ঠানিকতা পালন শেষে কোন কোম্পানির প্রবর্তক বা উদ্যোক্তাগণ কোম্পানি নিবন্ধকের নিকট হতে নিবন্ধনের প্রমান হিসাবে যে দলিল সংগ্রহ করে তাকেই নিবন্ধন পত্র বলে।
৪০. শেয়ার কী ?
উত্তর : যৌথমূলধনী কারবারের মোট মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র একককে শেয়ার বলা হয়।
৪১.সাধারণ শেয়ার কী ?
উত্তর: যে শেয়ারের মালিকগন অধিকার, দায়িত্ব ও কর্তব্যের বিভিন্ন দিক বিচারে অধিক সুবিধা ও মর্যাদা ভোগ করলেও লভ্যাংশ বণ্টন ও কোম্পানি বিলোপের সময় মূলধন প্রত্যাবর্তনে অগ্রাধিকার পায় না তাকে সাধারণ শেয়ার বলে।
