ডিআইআইটি’র শিক্ষার্থীদের ফ্রি ল্যাপটপ

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:০৭
ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের শিক্ষার্থীদের ফ্রি ল্যাপটপ প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে। সময়ের সাথে সাথে তথ্যপ্রযুক্তি বিষয়ে ক্যারিয়ার গড়ার সুযোগ অনেক বেড়েছে। সিএসইতে ভর্তি হয়ে পড়াশোনার পাশাপাশি অনলাইনে ফ্রিল্যান্স আউটসোর্সিংয়ের মাধ্যমে অর্থ উপার্জনের সুযোগও রয়েছে। বর্তমানে ২০১১ ও ২০১২ সালে এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের স্কলারশিপে ভর্তি শুরু হয়েছে। ফোন :৮১৫৮১২৬, ০১৭১৩৪৯৩২৮৬।