শুক্রবার নাটোরে অনুষ্ঠিত প্রাইম ব্যাংক জেলা ফুটবলে সৌখিন ১০-১ গোলে হারিয়েছে মেগাস্টার দলকে। হ্যাটট্রিকসহ চার গোল করেছেন শাওন, ইমারন ২, হালিম ২, জাহাঙ্গির মাজহারুল ইসলাম ১টি এবং বিজিত দলের নাজমুল একমাত্র গোলটি করেছেন।
যশোরে আজাদ স্পোর্টিং ক্লাব ৩-০ গোলে উপশহর ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছে। মধুপাল, মঞ্জুরুল আলম, মিন্টু গোল করেন। দিনাজপুরে গোলাপ স্মৃতি সংসদ ২-১ গোলে উপশহর ক্রীড়া সামাজিক ইউনিয়নকে হারিয়েছে। বিজয়ী দলের নিতুন, শরিফ এবং বিজিত দলের বাবু গোল করেন।
